২০১৬ সালে ইউরো জয়ের পর ক্রিস্টিয়ানো রোনালদো
রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলে
এখানে ক্লিক করুন
আন্তর্জাতিক ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদো (২০০৩–২০২৬)
১ম ম্যাচ
বিপক্ষ কাজাখস্তান, ২০ আগস্ট ২০০৩ (প্রীতি ম্যাচ)
শেষ ম্যাচ
বিপক্ষ ওয়েলস, ২৪ সেপ্টেম্বর ২০২৬ (নেশনস লিগ)
পর্তুগালের জার্সিতে সিআর সেভেন
৩
জাতীয় দলের হয়ে ট্রফি—ইউরো (২০১৬), উয়েফা নেশনস লিগ (২০১৮–১৯ ও ২০২৪–২৫)।
১৮৬০৪
পর্তুগালের হয়ে খেলেছেন ১৮ হাজার ৬০৪ মিনিট।
পর্তুগালের জার্সিতে রেকর্ড ১৪৬ গোল ক্রিস্টিয়ানো রোনালদোর
রয়টার্স
১১
সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন স্পেন ও লুক্সেমবুর্গের বিপক্ষে।
১১
সবচেয়ে বেশি গোল লুক্সেমবুর্গের বিপক্ষে। দ্বিতীয় সর্বোচ্চ ৯টি হাঙ্গেরির বিপক্ষে।
৪
পর্তুগালের জার্সিতে এক ম্যাচে রোনালদোর সর্বোচ্চ গোল। ২০১৬ সালে বিশ্বকাপ বাছাইপর্বে অ্যান্ডোরার ও ২০১৯ সালে ইউরো বাছাইপর্বে লিথুয়ানিয়ার বিপক্ষে।
আরও পড়ুন
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো
১৩ নভেম্বর ২০২৫
১৪
পর্তুগালের জার্সিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি গোল করেছেন ২০১৯ সালে।
৪৯
পর্তুগালের হয়ে গোল করেছেন ৪৯টি দেশের বিপক্ষে।
কোন প্রতিযোগিতায় কত গোল
আরও পড়ুন
রোনালদোর বিদায় এত সহজে হতে দেবে না পর্তুগাল
০৫ নভেম্বর ২০২৬
পর্তুগালের জার্সিতে যত রেকর্ড
আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ (২৩৪)। ২০৮ ম্যাচ খেলে দুইয়ে আর্জেন্টিনার লিওনেল মেসি। ২০২৩ সালের ২৩ মার্চ লিখটেনস্টেইনের বিপক্ষে মাঠে নেমে কুয়েতের বাদের আল–মুতাওয়ার ১৯৬ ম্যাচের রেকর্ড পেছনে ফেলেন রোনালদো।
আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল (১৪৬)। এই রেকর্ডেও তাঁর পরেই মেসি (১২৬)। ২০২১ সালের ১ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে ইরানের আলী দাইয়ির ১০৮ গোলের রেকর্ড ভাঙেন রোনালদো।
ছয় বিশ্বকাপ খেলে ছয়টিতেই গোল করে অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো
এএফপি
২০০৪ সালে জাতীয় দলের জার্সিতে অষ্টম ম্যাচে প্রথম গোল পাওয়া রোনালদো এরপর ২০২৬ পর্যন্ত প্রতিবছরই গোল পেয়েছেন। বিশ্ব রেকর্ড এটিও। টানা ২৩ বছর গোল পাওয়া রোনালদো ভেঙেছেন আয়ারল্যান্ডের রবি কিনের (১৯৯৮–২০১৬) টানা ১৯ বছর গোল করার রেকর্ড।
টানা ছয়টি বিশ্বকাপে গোল করা একমাত্র খেলোয়াড়।
মেসির সঙ্গে যৌথভাবে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার রেকর্ড—৬টি।
ইউরো চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি গোল (১৪)।
আরও পড়ুন
ব্রাজিলে ফুটবল ম্যাচে মারামারির চূড়ান্ত, ৫৩ লাল কার্ডের বিশ্ব রেকর্ড
০৫ নভেম্বর ২০২৬
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ফুটবল
থেকে আরও পড়ুন
পর্তুগাল ফুটবল দল
ক্রিস্টিয়ানো রোনালদো
