নভেম্বরেই প্রথম, নভেম্বরেই ৫০, নভেম্বরেই বাংলাদেশের সেঞ্চুরির সেঞ্চুরি

টেস্টে বাংলাদেশের শততম সেঞ্চুরিটা লিটন দাসের বিসিবি প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলে এখানে ক্লিক করুন ১১ নভেম্বর, ২০০০ অভিষেক ম্যাচেই প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানকে পেয়ে গেল বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিনে সেঞ্চুরি পেয়ে গেলেন ৭০ রানে দিন শুরু করা আমিনুল

নভেম্বরেই প্রথম, নভেম্বরেই ৫০, নভেম্বরেই বাংলাদেশের সেঞ্চুরির সেঞ্চুরি

টেস্টে বাংলাদেশের শততম সেঞ্চুরিটা লিটন দাসের

বিসিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলে

এখানে ক্লিক করুন

১১ নভেম্বর, ২০০০

অভিষেক ম্যাচেই প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানকে পেয়ে গেল বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিনে সেঞ্চুরি পেয়ে গেলেন ৭০ রানে দিন শুরু করা আমিনুল ইসলাম। ইতিহাসের মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দেশের টেস্ট অভিষেকেই সেঞ্চুরি পাওয়ার বিরল কীর্তি গড়লেন সাবেক অধিনায়ক।

১১ নভেম্বর, ২০১৮

আমিনুলের ইতিহাস গড়া সেঞ্চুরির ঠিক ১৮ বছর পর আরেক ১১ নভেম্বরেই ৫০ সেঞ্চুরির মাইলফলক ছুঁল বাংলাদেশ। ৫০তম সেঞ্চুরিটা এল মুমিনুল হকের ব্যাট থেকে। মিরপুরে প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে।

১৬ নভেম্বর, ২০২৬

আট বছর পর টেস্টে বাংলাদেশের ১০০তম সেঞ্চুরিটাও এল সেই নভেম্বরেই। গতকাল জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লিটন দাস পেয়েছেন মাইলফলক ছোঁয়া সেই সেঞ্চুরি।

টেস্টে নবম দেশ হিসেবে সেঞ্চুরির সেঞ্চুরি দেখা বাংলাদেশ পেল ১৬৫তম ম্যাচে। সেই ১৯২৮ সালে প্রথম দেশ হিসেবে সেঞ্চুরির সেঞ্চুরির দেখা পেয়েছিল ইংল্যান্ড। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্যাটসি হেনড্রেনের ব্যাট থেকে এসেছিল ইংলিশদের ১০০তম সেঞ্চুরি। সেটি ছিল ইংল্যান্ডের ১৬২তম টেস্ট। এরপর একে একে এই মাইলফলক ছুঁয়েছে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও সর্বশেষ বাংলাদেশ।

শ্রীলঙ্কার শততম টেস্ট সেঞ্চুরিটা বাংলাদেশের বিপক্ষে করেছেন অরবিন্দ ডি সিলভা

ফাইল ছবি

সবার আগে সেঞ্চুরির সেঞ্চুরির দেখা পেলেও এই মাইলফলকে ইংল্যান্ড দ্রুততম নয়। সবচেয়ে কম ম্যাচে শততম শতকের দেখা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৯১ ম্যাচেই ‘সেঞ্চুরি’ ছুঁয়েছে ক্যারিবীয়রা। ১২৬ ম্যাচে ‘সেঞ্চুরি’ ছুঁয়ে দুইয়ে লঙ্কানরা। সবচেয়ে বেশি লেগেছে নিউজিল্যান্ডের—১৮৩ ম্যাচ।

নিউজিল্যান্ড একটু ব্যতিক্রমও। অন্য আটটি দেশের শততম সেঞ্চুরি এসেছে বিশেষজ্ঞ ব্যাটসম্যানের ব্যাট থেকেই। নিউজিল্যান্ডের সেঞ্চুরিটা এসেছে কিংবদন্তি অলরাউন্ডার রিচার্ড হ্যাডলির ব্যাট থেকে।

টেস্টে দলের শততম সেঞ্চুরি (সময়ের ক্রমানুসারে)

আরও পড়ুন

লিটনের সেঞ্চুরির পর শেষ বিকেলে ৩ উইকেট, আশা নিয়ে দিন শেষ বাংলাদেশের

৮ ঘণ্টা আগে

সব মিলিয়ে লিটনের সেঞ্চুরিটা টেস্ট ইতিহাসের ৪৬৫৫তম। সবচেয়ে বেশি ১১০০ টেস্ট খেলা ইংল্যান্ডের ব্যাটসম্যানরাই করেছেন সবচেয়ে বেশি ৯৪৬টি সেঞ্চুরি। ৯১০ সেঞ্চুরি নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ানরা অবশ্য ইংল্যান্ডের চেয়ে ২১৩টি টেস্ট কম খেলেছে। ৫৭৫ সেঞ্চুরি নিয়ে তিনে ভারত। অস্ট্রেলিয়া ছাড়া আর কোনো দেশেরই ম্যাচ সংখ্যার চেয়ে বেশি সেঞ্চুরি নেই। ৯১ ম্যাচে ‘সেঞ্চুরি’ ছোঁয়া ওয়েস্ট ইন্ডিজের ৫১৩ সেঞ্চুরি এসেছে ৫৯৮ ম্যাচে।

বাংলাদেশ শুধু এগোচ্ছেই

অভিষেক টেস্টেই প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া বাংলাদেশ ৫০তম সেঞ্চুরি পায় ১১০ নম্বর টেস্টে। বাংলাদেশ পরের ‘৫০’ সেঞ্চুরি পেয়ে গেল আর ৫৫ ম্যাচ খেলেই।

বাংলাদেশের ব্যাটসম্যানরা এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ তিনবার ৯টি করে সেঞ্চুরি পেয়েছেন। প্রথমবার ২০১৪ সালে, দ্বিতীয়বার ২০২৫ সালে, তৃতীয়বার ২০২৬ সালে। দক্ষিণ আফ্রিকা সফরে আরেকটি সেঞ্চুরি পেলেই নতুন রেকর্ড হয়ে যাবে।

বাংলাদেশের সেঞ্চুরি (দশক ধরে)

বাংলাদেশের সেঞ্চুরিয়ানরা

১৬৫ টেস্টে বাংলাদেশের হয়ে খেলেছেন ১১২ জন খেলোয়াড়। তাঁদের মধ্যে ২৯ জন পেয়েছেন সেঞ্চুরির দেখা। আমিনুল ইসলামকে দিয়ে শুরু সেই তালিকায় সর্বশেষ নামটি তাওহিদ হৃদয়।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি মুশফিকুর রহিমের

শামসুল হক

বাংলাদেশের শীর্ষ পাঁচ সেঞ্চুরিয়ান

সরাসরি: জোহানেসবার্গ টেস্ট

১৫

বাংলাদেশের ২৯ সেঞ্চুরিয়ানের ১৫ জনের সেঞ্চুরিই একটি।

৪

অভিষেকে সেঞ্চুরি পেয়েছেন চারজন—আমিনুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল, আবুল হাসান ও জাকির হাসান।

১৭

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি এসেছে তিন নম্বর ব্যাটসম্যানদের কাছ থেকে। ১৬ সেঞ্চুরি নিয়ে এরপরই পাঁচে নামা ব্যাটসম্যানরা। ব্যাটিংক্রমের ১১ নম্বর ব্যাটসম্যানই শুধু বাংলাদেশের হয়ে সেঞ্চুরি পাননি।

আরও পড়ুন

লিটনের সেঞ্চুরি যখন হয়ে যায় বাবার দেওয়া উপহার

১৩ ঘণ্টা আগে

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

ক্রিকেট

থেকে আরও পড়ুন

মুমিনুল হক

মুশফিকুর রহিম

আমিনুল ইসলাম

ক্রিকেট রেকর্ড

লিটন দাস

বাংলাদেশ ক্রিকেট দল

ক্রিকেট পরিসংখ্যান

সূত্র: Prothom Alo

জাতীয় বিভাগের সব সংবাদ