শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হয়নি, খোঁজ নেওয়া হচ্ছে

পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের সত্যতা এখনও যাচাই করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় খোঁজখবর নিচ্ছে।

সোমবার (০৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর আইনগত ভিত্তি কী আছে, আসলেই আবেদনটা সঠিকভাবে করা হয়েছে কিনা, এমনকি আবেদন করার অধিকার আছে কিনা—ইত্যাদি বিষয়ে খুঁটিনাটি পাসপোর্ট ও সিটিজেন অ্যাক্ট, এনআইডির আইন-কানুন সব দেখে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় এ বিষয়ে কথা বলবে।

তিনি আরও বলেন, প্রাইমাফেসি বলতে পারি, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নিয়ে আছে, সেই দেশের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুসারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পত্র পাঠানো হয়েছে, তাকে যেনো আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লক্ষ্য করছি, পতিত শক্তি এখানে অস্থিরতা সৃষ্টির জন্য মাঝেমধ্যে কিছু বাসে এবং কিছু স্থাপনায় আক্রমণ করছে। এটা পুলিশ আইনানুগভাবে ব্যবস্থা নেবে, কঠোরভাবে দমন করবে।

/এসআইএন

সূত্র: www.jamuna.tv

জাতীয় বিভাগের সব সংবাদ