সুনামগঞ্জ সীমান্তে ভারতে পাচারের সময় মানবপাচারকারীসহ আটক ৩

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় স্থানীয় ১ মানব পাচারকারীসহ যশোরের ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ অক্টোবর) রাত ১০ টার দিকে সীমান্ত উপজেলা দোয়ারাবাজারের বাঁশতলা বিওপির আরমান ছড়া থেকে তাদের আটক করা হয়।

সুনামগঞ্জ সীমান্তে ভারতে পাচারের সময় মানবপাচারকারীসহ আটক ৩

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় স্থানীয় ১ মানব পাচারকারীসহ যশোরের ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২১ অক্টোবর) রাত ১০ টার দিকে সীমান্ত উপজেলা দোয়ারাবাজারের বাঁশতলা বিওপির আরমান ছড়া থেকে তাদের আটক করা হয়।

আটক মানব পাচারকারী সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নাম মো. আমির। অন্যরা যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার মো. আবুল হোসেন এবং শার্শা উপজেলার বেনাপোল এলাকার ফাতেমা।

বিজিবি জানায়, আটক দুই ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় মানব পাচারকারী মো. আমির অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় দালালের কাছে পৌঁছে দেওয়ার কাজ করতেন। ঘটনার দিনও তিনি তাদের অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে প্রবেশ করানোর উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। আটক দুই বাংলাদেশি নাগরিকের ভারতে আত্মীয়স্বজন থাকায় তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টার সময় তাদের আটক করা হয়।

এসময় স্থানীয় অনিক মিয়া এবং আলাউদ্দিন নামের দুজন দালাল পালিয়ে যায়। এদিকে, আটক মো. আমির এবং দুই বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে দোয়ারাবাজার থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

/এএন

সূত্র: www.jamuna.tv

জাতীয় বিভাগের সব সংবাদ