ইকবাল সোবহান চৌধুরীকে হত‍্যা মামলায় গ্রেফতার দেখালো ডিবি

ক্ষমতাচ্যুত সবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালী থেকে আটক করা হয় তাকে।

ইকবাল সোবহান চৌধুরীকে হত‍্যা মামলায় গ্রেফতার দেখালো ডিবি

ক্ষমতাচ্যুত সবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালী থেকে আটক করা হয় তাকে। পরে, রাতে ২০২৪ সালের ২৬ আগস্ট যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে আনুষ্ঠানিক গ্রেফতারের কথা জানায় ডিবি।

এদিকে, গতকাল আটক করা হয় আরেক সাংবাদিক রাজিব ঘোষকেও। রাতে, তাকে পরিবারের জিম্মায় মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

এর আগে, চলতি বছরের ১৫ এপ্রিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ফেরত পাঠানো হয়। সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে জেদ্দা যেতে চাচ্ছিলেন তিনি।

/এমএইচআর

সূত্র: www.jamuna.tv

জাতীয় বিভাগের সব সংবাদ