সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া কঠিন হয়ে গেছে: রাষ্ট্রপতি

সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া কঠিন হয়ে গেছে, বেশিরভাগেরই মিলছে না ন্যায্য চিকিৎসা। চিকিৎসা সেবা সবার কাছে পৌঁছে দিতে এবং সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেছেন, দীর্ঘদিনের দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসতে পারলে স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরে আসবে। সর্বজনীন, জনবান্ধব ও সাশ্রয়ী স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে চিকিৎসকদের প্রতি আহ্বানও জানান তিনি।

পাশাপাশি সাংঘর্ষিক চিন্তাভাবনা বাদ দিয়ে দেশকে নিয়ে ভাবা এবং পেশাজীবীদের দলীয় রাজনীতি ভুলে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান মির্জা ফখরুল।

/এমএন

সূত্র: www.jamuna.tv

জাতীয় বিভাগের সব সংবাদ