ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সতর্ক থাকার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ঢাকাকে কেউ যেন সন্ত্রাসীর শহর বানাতে না পারে, সে বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর বেইলি রোডে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে এ আহ্বান জানান তিনি। যারা আগুন-সন্ত্রাসের মাধ্যমে জনগণকে জিম্মি করতে চায়, তাদের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান জানান তিনি।

এ সময় নগর পরিচ্ছন্নতা নিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকা শহর পরিষ্কার না থাকলে ডেঙ্গু ও বায়ুদূষণ থেকে নগরবাসীকে রক্ষা করা কঠিন হয়ে যাবে। রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করতে মহানগর বিএনপির নেতাদের প্রতিও আহ্বান জানান তিনি।

/এসআইএন

সূত্র: www.jamuna.tv

জাতীয় বিভাগের সব সংবাদ