মুন্সীগঞ্জে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ

মুন্সীগঞ্জের চরাঞ্চলে আধিপত্য বিস্তার এবং আসন্ন ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোররাত থেকে সকাল ৯টা পর্যন্ত সদরের মোল্লাকান্দিতে দফায় দফায় চলে এই সংঘর্ষ।

মুন্সীগঞ্জে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ

মুন্সীগঞ্জের চরাঞ্চলে আধিপত্য বিস্তার এবং আসন্ন ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোররাত থেকে সকাল ৯টা পর্যন্ত সদরের মোল্লাকান্দিতে দফায় দফায় চলে এই সংঘর্ষ। এতে গুলিবিদ্ধ হয়েছেন ৫ জন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আওলাদ মোল্লা ও রহিম মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। আসন্ন ইউপি নির্বাচনে দুজনই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন। এ নিয়ে সম্প্রতি বিরোধ আরও বাড়ে।

এর জেরে ভোররাতে একপক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালায়। এক পর্যায়ে বাঁধে সংঘর্ষ। এ সময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ ঘটে। গুলিবিদ্ধ ৫ জনকে নেওয়া হয় সদর হাসপাতালে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনী। সংঘর্ষের পর এলাকা থমথমে। এ ঘটনায় যোগাযোগের চেষ্টা করেও আওলাদ মোল্লা ও রহিম মোল্লার বক্তব্য পাওয়া যায়নি।

/এমএন

সূত্র: www.jamuna.tv

জাতীয় বিভাগের সব সংবাদ