একটা বাসা খুঁজছি!

কার্টুন: সৌখিন প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলে এখানে ক্লিক করুন আমাদের বাড়িওয়ালার নাম মাতবর খাঁ। তাতে আমার কোনো সমস্যা নেই।

একটা বাসা খুঁজছি!

কার্টুন: সৌখিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলে

এখানে ক্লিক করুন

আমাদের বাড়িওয়ালার নাম মাতবর খাঁ। তাতে আমার কোনো সমস্যা নেই। তাঁর মাথায় চুল নেই। তাতেও আমার কোনো সমস্যা হওয়ার কথা নয়। তিনি কেন এ বাড়ির মালিক, সেটাও আমার সমস্যা নয়।

আমার সমস্যা একটাই, মাতবর খাঁ লোকটি সম্ভবত আমাকে সহ্য করতে পারেন না। তিনি থাকেন তিনতলায়। আমি দোতলার বাসিন্দা। নতুন এসেছি এ বাড়িতে। তিনতলায় দুটো ইউনিটই মাতবর খাঁর। এক ইউনিটে তাঁর বড় ছেলে থাকেন, আরেক ইউনিটে তিনি ও তাঁর স্ত্রী থাকেন। আমার বাসা মাতবর খাঁর ছেলের বাসার ঠিক নিচে।

আমি সারা দিন বাইরেই থাকি। বাসায় ফিরি রাতে। নিয়ম অনুযায়ী বাড়ির গেট বন্ধ হয় রাত এগারোটায়। আমি সাধারণত দশটার দিকেই ফিরে আসি। কিন্তু এসে আর ঢুকতে পারি না। গেট বন্ধ। খটকা লাগার কিছু নেই। এ বাড়িতে সবই স্বাভাবিক। আমি ছাড়া। বাড়ির দারোয়ান কানে কম শোনে। তবু দুই–একবার আলতো করেই গেটে টোকা দিই। ভদ্রতায় দুয়ার খোলে যদি! দুয়ার খোলে না। গেট ধরে জোরে জোরে ঝাঁকুনি দিই। এবার অপর পক্ষ থেকে সাড়া মেলে। দারোয়ানের নাক ডাকার আওয়াজ।

বুঝতে পারি, আওয়াজ শুনে তিনতলার বারান্দা থেকে এক জোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে। অগত্যা নিচ থেকেই চেঁচাতে শুরু করি, ‘আসসালামু আলাইকুম, চাচা! গেট খোলে না যে! বাসায় যেতে পারছি না তো!’

‘আজ রাত দশটায় গেট বন্ধ। নোটিশ পাও নাই?’

আমি আকাশ থেকে পড়লাম। ‘নোটিশ কখন দিল?

ঘুম ভাঙল ধুপধাপ আওয়াজ শুনে। মাতবর খাঁর ছেলের কোনো সন্তান নেই। তাঁর পুত্রবধূকে দুদিন আগে বাপের বাড়িতে যেতে দেখেছি। মাতবর খাঁর ছেলেরও এতক্ষণে অফিসে চলে যাওয়ার কথা। তাহলে আমার মাথার ওপরের ছাদে লাফাচ্ছে কে?

‘আজকে বিকেলে সবার বাসায় নোটিশ গেছে। আজকে থেকেই কার্যকর। আমার কথার একচুল নড়চড় হইব না। বাড়ির গেট কোনোভাবেই খুলব না আজকে।’

চমৎকার! সকাল থেকে বাসায় না থাকা আমার বাসায় বিকেলে নোটিশ গেছে যে আজ রাত দশটায় বাড়ির গেট বন্ধ হয়ে যাবে। তা–ও মেনে নিতাম। মাতবর খাঁর সবকিছুই আমি মেনে নিই...কিন্তু ভীষণ বাথরুম চেপেছে। মাত্রই অফিস থেকে একসাথে দুই গ্লাস পানি খেয়ে বেরিয়েছি। শেষবারের মতো চেষ্টা করলাম, ‘চাচা, বাথরুমে যাওয়া দরকার...’ আবিষ্কার করি, তিনতলার বারান্দা খালি। জীবনে অনিচ্ছা সত্ত্বেও মানুষকে কত কী না করতে হয়! যে আমি রাস্তাঘাটে প্রাকৃতিক কাজ সারতে দেখা মানুষদের মনে মনে ধিক্কার দিতাম, সেই আমি আজ প্রকৃতির ডাকে সাড়া দিতে সেই পন্থাই বেছে নিলাম। কাজ সেরে ফেলার পর মনে হলো, বিরাট ভুল হয়ে গেছে। সাথে পানি আনা হয়নি। আমার মনে হলো, আমি ডাক ছেড়ে কাঁদি।

দারোয়ান বাড়ির গেট খুলল সকাল সাতটায়। তীর্থের কাকের মতো সারা রাত বাড়ির গেটের দিকে তাকিয়ে থাকা আমি অনুভব করলাম, আমার আর বাসায় যেতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে, আমি রাস্তায় সারা জীবন কাটিয়ে দিতে পারি। দারোয়ান এগিয়ে এসে বলল, ‘আপনে এইখানে কী করেন?’ নির্লিপ্ত গলায় উত্তর দিলাম, ‘রংতামাশা করি।’ দারোয়ান বিড়বিড় করতে করতে সরে গেল। উঠে দাঁড়ালাম। বাসায় যাওয়া ছাড়া উপায় নেই। বাসা ছেড়ে দিতে হলেও জিনিসপত্র গোছাতে বাসায় যেতে হবে।

আমি বাসায় গিয়ে গোসল সেরে শুয়ে পড়লাম। আজ অফিসে যাওয়া সম্ভব নয়। শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই আমি চরম বিপর্যস্ত। ঘুম ভাঙল ধুপধাপ আওয়াজ শুনে। মাতবর খাঁর ছেলের কোনো সন্তান নেই। তাঁর পুত্রবধূকে দুদিন আগে বাপের বাড়িতে যেতে দেখেছি। মাতবর খাঁর ছেলেরও এতক্ষণে অফিসে চলে যাওয়ার কথা। তাহলে আমার মাথার ওপরের ছাদে লাফাচ্ছে কে? প্রথমেই যে নাম মাথায় এল—মাতবর খাঁ। সত্তর বছর বয়সী মাতবর খাঁ লুঙ্গিতে মালকোচা মেরে শুধু আমাকে উত্যক্ত করতেই তাঁর ছেলের বাসায় ঢুকে লাফঝাঁপ দিচ্ছেন, ব্যাপারটা কল্পনা করা খুব সহজ নয়। তাই চুপচাপ শুয়ে রইলাম।

বিকেলে মাতবর খাঁর ছেলের সাথে দেখা হলো। জিজ্ঞেস করলাম, ‘ভাই, বাসায় কি কাজ চলে? আওয়াজ পেলাম অনেক।’

‘ও! আব্বা দড়িলাফ প্র্যাকটিস করেন এখনো মাঝেমধ্যে। আর্মিতে ছিলেন তো। একটা বন্দুকও আছে ওনার।’

আমি একটা বাসা খুঁজছি অনেক দিন ধরেই। যেকোনো বাসা হলেই হবে। কেউ খোঁজ দিতে পারবেন কি?

আরও পড়ুন

আন্ডারওয়ার্ল্ড

২০ ঘণ্টা আগে

আরও পড়ুন

সব বাধা পেরিয়ে সিলিন্ডার হলো ফার্স্ট

০৯ নভেম্বর ২০২৬

আরও পড়ুন

বাঁশি যার যার, বাঁশ সবার

০৬ নভেম্বর ২০২৬

আরও পড়ুন

আজব দেশে মীনা

০৫ নভেম্বর ২০২৬

আরও পড়ুন

একটি প্রকল্পের আত্মকাহিনি

০২ নভেম্বর ২০২৬

আরও পড়ুন

রসালো Billboard

০৪ নভেম্বর ২০২৬

আরও পড়ুন

সেরা ৩ ‘রসালো’ কভার এবং বাছাইকৃত ‘রসালো’ কভারগুলো

০৮ নভেম্বর ২০২৬

আরও পড়ুন

আবারও স্যরি…

১০ নভেম্বর ২০২৬

আরও পড়ুন

সবজান্তা সমীপেষু

০৭ নভেম্বর ২০২৬

আরও পড়ুন

কাকালাপ

০৩ নভেম্বর ২০২৬

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রস+আলো

থেকে আরও পড়ুন

চিরায়ত রস

টাটকা রস‍+আলো

রস+আলো

মলাট রস

সূত্র: Prothom Alo

জাতীয় বিভাগের সব সংবাদ