সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার রদবদল

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) তিন কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের বিভিন্ন পদে যোগ দিতে বলা হয়েছে।

সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তার রদবদল

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) তিন কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের বিভিন্ন পদে যোগ দিতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করতে বলা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ। এর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

এছাড়া, বিআইআইএসএসের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

/এএম

সূত্র: www.jamuna.tv

জাতীয় বিভাগের সব সংবাদ