নরসিংদীতে চাচার দায়ের কোপে প্রাণ গেল ভাতিজার

নরসিংদীর রায়পুরার আমীরগঞ্জে পারিবারিক কলহের জেরে শাহিন মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকেলে আমীরগঞ্জের খলাপাড়ায় ওই যুবককে কুপিয়ে গুরুতর আহত করার পর সন্ধ্যা নাগাদ নরসিংদী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদীতে চাচার দায়ের কোপে প্রাণ গেল ভাতিজার

নরসিংদীর রায়পুরার আমীরগঞ্জে পারিবারিক কলহের জেরে শাহিন মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে আমীরগঞ্জের খলাপাড়ায় ওই যুবককে কুপিয়ে গুরুতর আহত করার পর সন্ধ্যা নাগাদ নরসিংদী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে রাখা ইট নেয়াকে কেন্দ্র করে চাচা মোবারক ও তার ছেলে রাব্বি দেশীয় অস্ত্র দিয়ে ভাতিজা শাহিন মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে, হাসপাতালে আনার পথে শাহীনের মৃত্যু হয়।

শাহিন খলাপাড়া গ্রামের আওলাদ হোসেনের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/এসআর

সূত্র: www.jamuna.tv

জাতীয় বিভাগের সব সংবাদ