জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ বাংলাদেশি।

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশি

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ বাংলাদেশি। তারা মদিনা থেকে জেদ্দায় ফিরছিলেন।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে জেদ্দা থেকে বাংলাদেশের কনসাল জেনারেল সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেদ্দা থেকে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর জিজানে সড়ক দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের বিষয়ে জানতে বাংলাদেশ কনস্যুলেট থেকে স্থানীয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

নিহতরা আল আবীর কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির কর্মী ও তাদের পরিবারের সদস্য বলে জানা গেছে। নিহতদের মধ্যে রয়েছেন, প্রতিষ্ঠানটির স্টোরকিপার জিয়াউর রহমান ও তার দুই সন্তান। এছাড়া, ফর্কলিফট চালক ইলিয়াস ও তার স্ত্রী এবং অপর স্টোরকিপার আলমশাহ এবং তার তার এক মাস বয়সী শিশুকন্যা নিহত হয়েছেন।

/এএন

সূত্র: www.jamuna.tv

জাতীয় বিভাগের সব সংবাদ