রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা, অফিস ভাঙচুর

রাজধানীর মোহাম্মদপুরে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের তিনটি গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। রোববার (১৫ নভেম্বর) দুপুরে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় হামলার ঘটনা ঘটে।

রাজধানীতে এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা, অফিস ভাঙচুর

রাজধানীর মোহাম্মদপুরে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের তিনটি গাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় হামলার ঘটনা ঘটে।

এজেআর গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক জয়ন্ত চৌধুরী দাবি করেন– হাজারীবাগের গুদাম থেকে যাত্রাবাড়ী, গাজীপুর ও কেরাণীগঞ্জের উদ্দেশে পার্সেল নিয়ে একসঙ্গে তিনটি গাড়ি বের হয়। মোহাম্মদপুর বেড়িবাঁধ চৌরাস্তায় পুলিশ বক্সের কাছাকাছি গেলে অন্তত ২০ জন ইট হাতে পথ আটকে গাড়ি তিনটি ভাঙচুর করেন। এ সময় চালক ও তাদের সহকারীদের মারধর করে হুমকি দেওয়া হয়।

এজেআর কর্তৃপক্ষ দাবি করে, এরপর রাত দশটার দিকে কুরিয়ারটির হাজারীবাগের পুরোনো ওয়্যারহাউসে আবার হামলার ঘটনা ঘটেছে। এ সময় ৩০/৪০ জন দেশীয় অস্ত্রসহ হামলা ও লুটপাট চালায়। গুদামের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

এ ঘটনায় একজনকে কুপিয়ে জখম করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে এজেআর কুরিয়ার সার্ভিসের গাড়িগুলোতে হামলা চালানোরও অভিযোগ রয়েছে। ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত গাড়িগুলোর পথ আটকে ইটপাটকেল নিক্ষেপ করলে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়।

গত ২০ অক্টোবর থেকে দফায় দফায় এই কুরিয়ারের গাড়ি ও অফিসে ভাঙচুর ও লুটপাট হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

/এএম

সূত্র: www.jamuna.tv

জাতীয় বিভাগের সব সংবাদ