মৌলভীবাজারে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

মৌলভীবাজারে রাতের অন্ধকারে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাঁধায় তা ব্যর্থ হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে জুড়ী ও বড়লেখা উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত দিয়ে এই অপচেষ্টা চালায় বিএসএফ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের প্রতিহত করে বিজিবি সদস্যরা। পরে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ।

বিজিবি জানায়, সীমান্তে যেকোনো ধরণের অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা।

/এএন

সূত্র: www.jamuna.tv

জাতীয় বিভাগের সব সংবাদ