রিয়াদে নিহত বাংলাদেশি নাসরুল্লাহ'র পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী

সৌদি আরবের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরির পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বুধবার (২১ অক্টোবর) ধর্মমন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বলা হয়, রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরির পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার পাশাপশি স্থায়ী আবাসনের ব্যবস্থা এবং সন্তানদের শিক্ষার দায়িত্ব পালনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, চলতি মাসের ১০ তারিখে সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার শিকার হয় বাংলাদেশ থেকে যাওয়া ৪৫ সদস্যের একটি ওমরাহ কাফেলা। এ ঘটনায় বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি নিহত হন বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫)। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুরের বাসিন্দা এবং ওমরাহ কাফেলার দলনেতা (ইমাম) ছিলেন। এ ঘটনায় কাফেলার আরও কয়েকজন যাত্রী আহত হন।

/এসআর

সূত্র: www.jamuna.tv

জাতীয় বিভাগের সব সংবাদ