প্রধানমন্ত্রীর মেয়াদ শেষের আগে অপশক্তি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে ছাড় নয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরের মেয়াদকাল শেষ হওয়ার আগে কোনো অপশক্তি নতুন করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে এক চুলও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর কাফরুলের একটি শিক্ষা

প্রধানমন্ত্রীর মেয়াদ শেষের আগে অপশক্তি বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে ছাড় নয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরের মেয়াদকাল শেষ হওয়ার আগে কোনো অপশক্তি নতুন করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে এক চুলও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর কাফরুলের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ অভিযান ও জনসচেতনতামূলক অনুষ্ঠানে তিনি এমন হুঁশিয়ারি দেন।

পোশাকখাতের শ্রমিকদের আন্দোলনে যারা পুলিশের গাড়িতে আগুন দেওয়ার মতো সহিংসতা ঘটিয়েছে, তাদেরকেও ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি দেন ডিএনসিসি প্রশাসক।

শফিকুল ইসলাম খান অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর দেশ গড়ার পরিকল্পনা যাতে সফল না হয়, তাই পোশাক শ্রমিকদের মাঝে ফ্যাসিস্ট শক্তি প্রবেশ করে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালিয়েছে।

মিরপুরের ধারাবাহিকতায় সকল ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি হকারদের বিকল্পস্থানে কাজের সুযোগ করে দেওয়ার আশ্বাসও দেন তিনি।

/এমএন

সূত্র: www.jamuna.tv

জাতীয় বিভাগের সব সংবাদ