সৌদি আরবগামী ১৪১ ফ্লাইট বিঘ্ন, ২২ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হওয়ায় বাংলাদেশ থেকে ফ্লাইট বাতিল ও স্থগিত হচ্ছে। এতে ভোগান্তিতে যাত্রীরা।

সৌদি আরবগামী ১৪১ ফ্লাইট বিঘ্ন, ২২ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হওয়ায় বাংলাদেশ থেকে ফ্লাইট বাতিল ও স্থগিত হচ্ছে। এতে ভোগান্তিতে যাত্রীরা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা, ১৩ অক্টোবর

ফাইল ছবি: প্রথম আলো

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৪১টি ফ্লাইট বিঘ্নিত হয়েছে। এর মধ্যে কিছু ফ্লাইট বাতিল ও কিছু ফ্লাইট স্থগিত করা হয়েছে। এসব ফ্লাইটের ২১ হাজার ৯৩৩ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে ৬৬টি সরাসরি ও ৭৫টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।

শুক্রবার রাত ১১টার পর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচকের তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৯টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৭টি এবং ইজিপ্ট এয়ারের ১টি ফ্লাইট চলাচলে প্রভাব পড়েছে।

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার মুখে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ১১ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদগামী ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। এই সময়ে তিন দফায় ফ্লাইট স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর মধ্যে বিমানের দাম্মামগামী ফ্লাইট ২৫ অক্টোবর পর্যন্ত এবং রিয়াদের ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বাংলাদেশ

থেকে আরও পড়ুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনস

সৌদি আরব

হুতি বিদ্রোহী

সূত্র: Prothom Alo

জাতীয় বিভাগের সব সংবাদ