আর্জেন্টিনার জালে গোল করছেন ম্যাক্সিমিলিয়ানো আরাউহো
এক্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলে
এখানে ক্লিক করুন
আর্জেন্টিনা ১-২ উরুগুয়ে
লা বোমবোনেরা স্টেডিয়ামের আসনসংখ্যা প্রায় ৫৮ হাজারের কিছু বেশি। গ্যালারির তৃতীয় তলার বেশির ভাগ অংশ বন্ধ। এই ম্যাচের জন্য বিশেষ আসননের টিকিটের দাম কমানো হয়েছিল ৪০ শতাংশ। তবু গ্যালারির প্রায় অর্ধেক ফাঁকা। অন্য চোখে সেটা লিওনেল মেসির অবসর নেওয়ার ধাক্কা!
মেসি-পরবর্তী সময়ের এই আর্জেন্টিনাও ধাক্কা খেয়েছে প্রথম পথচলায়। বুয়েনস এইরেসের এ মাঠে বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে প্রথম প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে হেরেছে ২-১ গোলে। মেসি গত অক্টোবরে জাতীয় দলের জার্সি তুলে রাখার পর এটাই আর্জেন্টিনার প্রথম ম্যাচ। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তির পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির শুরুও হলো হার দিয়ে।
‘রিও দে লা প্লাতা’ ডার্বির সর্বশেষ এ সংস্করণে তিনটি গোলই এসেছে বিরতির পর। ৪৮ মিনিটে আর্জেন্টিনা ডিফেন্ডার লিয়ান্দ্রো বালের্দির আত্মঘাতী গোলের ধাক্কাটা স্বাগতিক সমর্থকরা ভালোভাবে সামলে ওঠার আগেই স্কোরলাইন ০-২! সেটা ৫৩ মিনিটে উরুগুয়ে মিডফিল্ডার ম্যাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে। দুটো গোলই এসেছে সেট পিস থেকে।
আর্জেন্টিনা এরপর গোলের খোঁজে হন্যে হয়েছে। ৭৩ মিনিটে বক্সের কোণা থেকে হুলিয়ান আলভারেজের ডান পায়ের শটে গোলটি তারই ফসল। কিন্তু সুযোগ নষ্ট এবং নিজেদের খেলাটা খেলতে না পারায় হার এড়াতে পারেনি।
বিস্তারিত আসছে…।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ফুটবল
থেকে আরও পড়ুন
আর্জেন্টিনা ফুটবল দল
ফিফা প্রীতি ম্যাচ
উরুগুয়ে ফুটবল দল

