অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন করল সরকার

হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে শিশু ফাইল ছবি: প্রথম আলো প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলে এখানে ক্লিক করুন অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা কেনা ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ার অভিযোগ তদন্তে তিন

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন করল সরকার

হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে শিশু

ফাইল ছবি: প্রথম আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলে

এখানে ক্লিক করুন

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা কেনা ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিশন গঠন করেছে সরকার। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের আমলের (৮ আগস্ট ২০২৪ থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৬) দায়দায়িত্ব নির্ধারণ করবে এ কমিটি। এ কমিশনেক ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আরও পড়ুন

হাম: সাড়ে সাত শ শিশুর মৃত্যু, না ‘সামাজিক হত্যা’

১৩ জুলাই ২০২৬

কমিশনের সভাপতি করা হয়েছে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে। অন্য দুই সদস্য হলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম। হামের টিকা ক্রয় ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণ ও দায়দায়িত্ব চিহ্নিত করবে কমিশন। এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সুপারিশ দেবে এ কমিশন।

আরও পড়ুন

দুই দশকে দেশে হামে সর্বোচ্চ মৃত্যু, বেশি মৃত্যুহারও

০৫ এপ্রিল ২০২৬

তদন্তের স্বার্থে কমিশন দেশের যেকোনো স্থান পরিদর্শন করতে পারবে। এ ছাড়া সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তিকে তলব ও জিজ্ঞাসাবাদের ক্ষমতাও দেওয়া হয়েছে এ কমিশনকে। স্বাস্থ্যসেবা বিভাগ এ ক্ষেত্রে সাচিবিক সহায়তা দেবে।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বাংলাদেশ

থেকে আরও পড়ুন

হাম

স্বাস্থ্য

স্বাস্থ্য অধিদপ্তর

সূত্র: Prothom Alo

জাতীয় বিভাগের সব সংবাদ