বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ শিক্ষার্থীদের, থাকছে দেড় ঘণ্টার ভ্রমণ

রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলে এখানে ক্লিক করুন তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পেতে যাচ্ছে। নবীন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস, সাংবিধানিক ব্যবস্থা ও রাষ্ট্রীয় ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে এ

বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ শিক্ষার্থীদের, থাকছে দেড় ঘণ্টার ভ্রমণ

রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলে

এখানে ক্লিক করুন

তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পেতে যাচ্ছে। নবীন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস, সাংবিধানিক ব্যবস্থা ও রাষ্ট্রীয় ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাষ্ট্রপতির কার্যালয় কর্তৃক ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণসংক্রান্ত নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

আরও পড়ুন

নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন

০৩ নভেম্বর ২০২৬

মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত নির্দেশনায় এই নীতিমালা সারা দেশের মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারকে অবহিত করা হয়েছে। বঙ্গভবন পরিদর্শনের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণের অনুরোধ করা হয় এই নির্দেশনায়। গতকাল বুধবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতি কার্যালয়ের ‘শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণসংক্রান্ত নীতিমালা ২০২৬’ সূত্র উল্লেখ করে শিক্ষা বোর্ড এ নির্দেশনা জারি করেছে।

বঙ্গভবন ভ্রমণ নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীরা ১ ঘণ্টা ৩০ মিনিট বঙ্গভবন পরিদর্শনের সময় পাবে। এর মধ্যে বঙ্গভবনের প্রবেশ, বঙ্গভবনের ইতিহাস ও কার্যক্রমবিষয়ক ভিডিও প্রদর্শন ও তোশাখানা জাদুঘর পরিদর্শন, বঙ্গভবনের মূল ভবনের সম্মুখে ফটোসেশন, এয়ার রেইড শেল্টার পরিদর্শন, হরিণ পার্ক পরিদর্শন করতে পারবে শিক্ষার্থীরা। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০টায় বঙ্গভবনে প্রবেশ করতে হবে ছাত্র-ছাত্রীদের।

আরও পড়ুন

এইচএসসিতে সর্বোচ্চ ২ বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ১ ডিসেম্বর

২১ ঘণ্টা আগে

শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন ৩০ এবং সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী পরিদর্শনে অংশ নিতে পারবে। তাদের সঙ্গে তিন থেকে চারজন শিক্ষকপ্রতিনিধি উপস্থিত থাকবেন। শিক্ষার্থীদের নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে বঙ্গভবনে আসতে হবে।

পর্যায়ক্রমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে। তবে এ জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরের মাধ্যমে আবেদন করতে হবে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে আবেদন করতে হবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসার শিক্ষার্থীদের ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্ষেত্রে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে আবেদন করতে হবে।

আরও পড়ুন

কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে, নিন জেনে

০৪ নভেম্বর ২০২৬

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

শিক্ষা

থেকে আরও পড়ুন

ইতিহাস

ঐতিহ্য

শিক্ষার্থী

বঙ্গভবন

সূত্র: Prothom Alo

শিক্ষা বিভাগের সব সংবাদ