ফ্রান্সের অস্থিরতা নিয়ে বিদেশি নেতাদের মন্তব্য 'অগ্রহণযোগ্য ও নির্বোধ': ম্যাকরন

ফ্রান্সে সাম্প্রতিক অস্থিরতাকে অনেক বিদেশি নেতা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলে ব্যবহার করছেন। এমন অভিযোগ তুলেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।

ফ্রান্সের প্রেসিডেন্টের অভিযোগ, অপতথ্য ছড়িয়ে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা চলছে। এ নিয়ে বিদেশি নেতাদের কিছু মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য ও নির্বোধ’ বলেও আখ্যা দেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, কাতারে এক সফরকালে ম্যাকরণ এমন অভিযোগ করলেও কারও নাম উল্লেখ করেননি।

এর আগে, ফ্রান্সের দাঙ্গাকে 'চরমপন্থী ইসলামী আগ্রাসন' আখ্যা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে, অস্থিরতার জন্য ‘অভিবাসী, জিহাদপন্থী ও কমিউনিস্টদের’ দায়ী করেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি, সীমান্ত বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট।

তবে আন্দোলনে সরাসরি বিদেশি হস্তক্ষেপের প্রমাণ নেই– এমনটা জানান ফরাসি প্রেসিডেন্ট।

/এএম

সূত্র: www.jamuna.tv

বিশ্ব বিভাগের সব সংবাদ