টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মোহাম্মদ শামি

ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ৩৬ বছর বয়সী এই পেসার।

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মোহাম্মদ শামি

ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ৩৬ বছর বয়সী এই পেসার।

শুক্রবার (৬ নভেম্বর) নিজের টেস্ট অভিষেকের ১৩ বছর পূর্তির দিন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন এক ভিডিও বার্তায় অবসরের সিদ্ধান্ত জানান শামি।

৬৪ টেস্টে ২২৯ উইকেট নিয়ে দীর্ঘ সংস্করণের ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। এর মধ্যে ছয়বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তার। দুই দিকেই বল সুইং করানোর দক্ষতা এবং নিখুঁত লাইন-লেন্থের কারণে ভারতের অন্যতম নির্ভরযোগ্য পেসার হয়ে উঠেছিলেন শামি।

২০১৩ সালের নভেম্বরে কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় শামির। প্রথম ম্যাচেই দুই ইনিংস মিলিয়ে ১১৮ রানে ৯ উইকেট নিয়ে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন তিনি। এরপর ধীরে ধীরে ভারতের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন।

অবসরের ঘোষণা দিয়ে শামি বলেন, ভারতের টেস্ট ক্যাপই তাকে পরিচিতি দিয়েছে। গত ১৩ বছরের পথচলায় অনেক সাফল্য, ব্যর্থতা ও চোটের মুখোমুখি হয়েছেন তিনি। তবে প্রতিবারই ঘুরে দাঁড়িয়ে দেশের হয়ে খেলার চেষ্টা করেছেন।

View this post on Instagram

A post shared by MOHAMMAD SHAMI (@mdshami.11)

কোচ, ট্রেনার, ফিজিওথেরাপিস্ট, সাপোর্ট স্টাফ ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান এই পেসার। বিশেষ করে কঠিন সময়ে সমর্থন দেওয়ার জন্য ক্রিকেটপ্রেমীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন না শামি। ওয়ানডে ও টি-টোয়েন্টিসহ সীমিত ওভারের ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। খেলবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও ঘরোয়া ক্রিকেটেও।

২০২৩ সালের জুনে লন্ডনের ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ছিল ভারতের হয়ে শামির সর্বশেষ টেস্ট ম্যাচ। এরপর আর ভারতের সাদা জার্সিতে মাঠে নামা হয়নি তার।

/এমএমএইচ

সূত্র: www.jamuna.tv

খেলা বিভাগের সব সংবাদ