ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সাধারণ জাতীয় নির্বাচনের তুলনায় প্রায় তিনগুণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।

ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সাধারণ জাতীয় নির্বাচনের তুলনায় প্রায় তিনগুণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। তাই নির্বাচন কমিশন বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণের প্রয়োজন দেখছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষ্যে প্যানেলভুক্ত প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী পরিবেশ ও প্রস্তুতি নিয়ে সন্তুষ্ঠি প্রকাশ করেন এ নির্বাচন কমিশনার। আশা করছেন, সুন্দর পরিবেশের মধ্য দিয়েই আগামী ২৯ অক্টোবর এই উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হবে।

এই নির্বাচনে এখন পর্যন্ত তিনটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। যার মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে বলেও জানান আবুল ফজল মো. সানাউল্লাহ।

/এমএন

সূত্র: www.jamuna.tv

জাতীয় বিভাগের সব সংবাদ