নিউইয়র্কে ভবন ধসে নিহত ২, আহত ১৭

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে হঠাৎ ধসে পড়লো একটি তিনতলা ভবন। নিহত হয়েছে কমপক্ষে দুজন।

নিউইয়র্কে ভবন ধসে নিহত ২, আহত ১৭

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে হঠাৎ ধসে পড়লো একটি তিনতলা ভবন। নিহত হয়েছে কমপক্ষে দুজন। আহত আরও ১৭ জন।

ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে হয় এ দুর্ঘটনা। খবর সিএনএনের।

তিনতলা একটি আবাসিক ভবন ধসে পড়ে পাশের নির্মাণাধীন স্থাপনায়। চাপা পড়ে অনেকে। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে তল্লাশি ও উদ্ধারকাজ।

নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ বিল্ডিংস জানিয়েছে, কাছাকাছি থাকা ভবনগুলোর কাঠামোগত স্থিতিশীলতা যাচাই করা হচ্ছে।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানান, এ ঘটনায় দুজন নিউইয়র্কবাসীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত হবে বলে জানান তিনি।

/এএম

সূত্র: www.jamuna.tv

বিশ্ব বিভাগের সব সংবাদ