রোজায় মূল্যবৃদ্ধি ঠেকাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনে মূল্য পরিশোধের সুযোগ

রমজানের বাজার স্থিতিশীল রাখতে ১০ ধরনের পণ্য আমদানিতে ৯০ দিনের মধ্যে মূল্য পরিশোধের সুযোগ পাচ্ছেন ব্যবসায়ীরা। পণ্য তালিকায় আছে— চাল, চিনি, সয়াবিন তেল, খেজুরসহ মশলা সামগ্রী।

বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এই নির্দেশনা ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি রমজান মাস শুরু হওয়ার কথা রয়েছে। রোজার সময় এসব পণ্যের চাহিদা তুলনামূলকভাবে বাড়ে। বাজারে যোগান স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক এ ধরনের পদক্ষেপ নিয়েছে।

সংশ্লিষ্টরা ব্যবসায়ীরা মনে করেন, বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে কর কাঠামো যৌক্তিক বিন্যাস প্রয়োজন। রোজায় বেশি ব্যবহার্য্য পণ্য আমদানিতে ১৫ থেকে ৬০ দিন সময় লাগে। পণ্যটি কোন দেশ থেকে এবং কোন পথে আসছে তার ওপর নির্ভর করে সময়।

/এমএন

সূত্র: www.jamuna.tv

অর্থনীতি বিভাগের সব সংবাদ