জর্ডানে গির্জায় হামলায় ৭ জনের মৃত্যু, ৩ দিনের রাষ্ট্রীয় শোক

জর্ডনের দক্ষিণাঞ্চলীয় কারাক প্রদেশের হামুদ গ্রামে একটি গ্রিক অর্থোডক্স গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শুক্রবার তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটি।

জর্ডানে গির্জায় হামলায় ৭ জনের মৃত্যু, ৩ দিনের রাষ্ট্রীয় শোক

জর্ডনের দক্ষিণাঞ্চলীয় কারাক প্রদেশের হামুদ গ্রামে একটি গ্রিক অর্থোডক্স গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শুক্রবার তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটি। আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রধানমন্ত্রী জাফর হাসান শুক্রবার (২৩শে অক্টোবর) দেশব্যাপী শোক ঘোষণা করেন। মন্ত্রণালয়, সরকারি দফতর ও জনপ্রতিষ্ঠানগুলোতে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকার বলছে, এই সিদ্ধান্তটি বেদনাদায়ক ট্র্যাজেডিতে সকল জর্ডানবাসীর শোক ও সংহতির প্রতিফলন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে সরকার।

সরকারি মুখপাত্র মোহাম্মদ মোমানি এই হামলার জন্য চরমপন্থী তাকফিরি মতাদর্শকে দায়ী করেছেন, যা অন্যদেরকে কাফের হিসেবে চিহ্নিত করে।

তিনি বলেন, অপরাধীদের কোনো সাংগঠনিক যোগসূত্র ছিল কি না, তা তদন্তকারীরা এখনো খতিয়ে দেখছেন এবং তদন্ত শেষ হলে এর ফলাফল ঘোষণা করা হবে। খ্রিস্টানরা জর্ডানের জাতীয় কাঠামোর এক অবিচ্ছেদ্য অংশ, যাদের শিকড় দেশটির ইতিহাস ও পরিচয়ের সঙ্গে গভীরভাবে জড়িত।

/এসআর

সূত্র: www.jamuna.tv

বিশ্ব বিভাগের সব সংবাদ