মোটরসাইকেলে বন্ধুর বাড়িতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় অপর দুই বন্ধুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধু আনোয়ার আজীম (বাঁয়ে) ও অনুপ কুমার দাস ছবি: সংগৃহীত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেলে বন্ধুর বাড়িতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় অপর দুই বন্ধুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধু আনোয়ার আজীম (বাঁয়ে) ও অনুপ কুমার দাস

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন নরসিংদী সদর উপজেলার বোয়াকুর এলাকার অনুপ কুমার দাস (৫৮) ও সাটিরপাড়া এলাকার আনোয়ারুল আজীম (৫৮)। তাঁরা সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে অনুপ কুমার দাস ও আনোয়ারুল আজীম মোটরসাইকেলে করে নরসিংদী থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা হন। সকাল সাড়ে সাতটার দিকে বৈশামুড়া এলাকায় পৌঁছালে পণ্যবাহী একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এ ঘটনায় অনুপ কুমার দাস ঘটনাস্থলেই মারা যান। আনোয়ারুল আজীমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

অনুপ কুমার দাসের প্রবাসী এক বন্ধুর স্ত্রী ও ছেলে প্রায় দেড় মাস আগে মারা যান। ওই বন্ধু কয়েক দিন আগে দেশে ফিরেছেন। তাঁর সঙ্গে দেখা করতেই শ্রীমঙ্গলে যাচ্ছিলেন অনুপ। সঙ্গে নিয়েছিলেন বাল্যবন্ধু আনোয়ারুল আজীমকে।

অনুপ কুমার দাসের ছোট ভাই তরুণ কুমার দাস প্রথম আলোকে বলেন, আনোয়ারুল আজীম কলেজশিক্ষক। তাঁর ভাই অনুপ কুমার দাস একসময় প্রবাসী ছিলেন। কয়েক বছর আগে তিনি দেশে ফিরে আসেন। বর্তমানে তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। দুজনের মধ্যে বেশ ঘনিষ্ঠতা ছিল, চলেও গেলেন একই সঙ্গে।

পণ্যবাহী ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে বলে জানান সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক আবদুল হালিম। তিনি প্রথম আলোকে বলেন, মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আনোয়ারুল আজীম। আরোহী দুজনের মাথাতেই হেলমেট ছিল। দুজনই মাথায় আঘাত পেয়েছেন। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

জেলা

থেকে আরও পড়ুন

নিহত

মৃত্যু

সড়ক দুর্ঘটনা

ব্রাহ্মণবাড়িয়া

সরাইল

চট্টগ্রাম বিভাগ

সূত্র: Prothom Alo

সারাদেশ বিভাগের সব সংবাদ