ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৫৯, মামলা ৪২

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৪২টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৫৯, মামলা ৪২

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৪২টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগে ৪০, ওয়ারীতে ৯২, মতিঝিলে ৪৯, তেজগাঁওয়ে ১৯৬, মিরপুরে ২৬৩, গুলশানে ৪২, উত্তরা বিভাগে ৪০ জন রয়েছে। এ ছাড়া গোয়েন্দা বিভাগ তিনজনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। এ ছাড়া ২২ কেজি ৮৯৬ গ্রাম গাঁজা, একটি কলকী, ১৭০ পিস ইয়াবা, ৬ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডল, ১৪৯ ক্যান বিয়ার এবং ৭৯০ প্যাকেট বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।

এ সময় একটি মোটরসাইকেল, দেড় আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল, নয়টি মোবাইল ফোন ও নগদ ৩৭ হাজার ৫৮০ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

/এনএ

সূত্র: www.jamuna.tv

জাতীয় বিভাগের সব সংবাদ