পর্দা উঠেছে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন আসিয়ানের ৪৯তম বার্ষিক সম্মেলনের। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় জড়ো হয়েছেন সদস্যদেশগুলোর নেতারা।
আজ রোববার (১৫ নভেম্বর) শুরু হওয়া সম্মেলন চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। আলোচনার মূল বিষয় দক্ষিণ চীন সাগর বিরোধ, মিয়ানমারের গৃহযুদ্ধ এবং মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধ। সম্মেলনের খসড়া যৌথ বিবৃতির বরাতে এই তথ্য দিয়েছে বার্তা সংস্থা এপি।
এবারের আয়োজনে শেষদিন, অর্থাৎ মঙ্গলবার যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আসিয়ান নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। অন্যদিকে, সোমবার আসিয়ান নেতাদের সঙ্গে বৈঠক করবেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। আসিয়ানের নেতৃত্ব এরপর ফিলিপাইন থেকে যাবে সিঙ্গাপুরের কাছে।
/এসআর

