ছুটির দিনে রাজধানীতে কী দেখবেন

‘সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা’র দৃশ্য। ছবি: লাদেশ থিয়েটার প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলে এখানে ক্লিক করুন বাংলাদেশ নাট্যোৎসব বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ শুরু হচ্ছে ‘বাংলাদেশ নাট্যোৎসব ২০২৬’-এর ঢাকা মহানগর পর্ব।

ছুটির দিনে রাজধানীতে কী দেখবেন

‘সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা’র দৃশ্য। ছবি: লাদেশ থিয়েটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলে

এখানে ক্লিক করুন

বাংলাদেশ নাট্যোৎসব

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ শুরু হচ্ছে ‘বাংলাদেশ নাট্যোৎসব ২০২৬’-এর ঢাকা মহানগর পর্ব। ৯ দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে ১২টি দলের ১২টি নাটক। ১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় নাটকের প্রদর্শনী হবে। বাংলাদেশ থিয়েটারের পাশাপাশি এই নাট্যোৎসবে অংশগ্রহণ করছে নাটকের দল থিয়েটার, দেশ নাটক, বহুবচন, নাট্যতীর্থ, নান্দনিক নাট্য সম্প্রদায়, স্বপ্নদল, নাগরিক নাট্যাঙ্গন, ঢাকা থিয়েটার, মহাকাল নাট্য সম্প্রদায়, দৃষ্টিপাত নাট্য সংসদ ও নাট্যম রেপার্টরি। আজ উদ্বোধনী দিন জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে থাকছে বাংলাদেশ থিয়েটারের নাটক সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা। নবনাট্যরূপ ও নির্দেশনায় আবদুল আজিজ।

নেমেসিসের সদস্যরা। ছবি: ব্যান্ডের ফেসবুক

ব্যতিক্রমী আয়োজনে নেমেসিস

বাংলাদেশে মিক্সড মার্শাল আর্টস বা এমএমএকে জনপ্রিয় করতে ব্যতিক্রমী আয়োজন ‘খার ১৩’। আজ রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট সড়কের অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে আয়োজন। এতে থাকছে আটটি অপেশাদার এমএমএ লড়াই। এরপর মঞ্চে উঠবে দেশের জনপ্রিয় রক ব্যান্ড নেমেসিস। দর্শনীর বিনিময়ে অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন দর্শকেরা।

আরও পড়ুন

হুট করেই অভিনয়ে এসে আলোচনায়, কে এই অভিনেত্রী

১১ অক্টোবর ২০২৬

‘ব্যাড আইডিয়া’

উত্তরায় স্ট্যান্ডআপ ঢাকা আয়োজন করেছে ‘ব্যাড আইডিয়া’ নামের স্ট্যান্ডআপ কমেডি শো। আলবিয়ন আর্ট গ্যালারিতে এই আয়োজনে পারফর্ম করবেন রাফিদ, জাদিদ, আফনান ও ইফতি। সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই শো।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিনোদন

থেকে আরও পড়ুন

বাংলা গান

মঞ্চ নাটক

সূত্র: Prothom Alo

বিনোদন বিভাগের সব সংবাদ