ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

ইয়েমেনের বন্দরনগরী এডেনে প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এতে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন।

ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

ইয়েমেনের বন্দরনগরী এডেনে প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এতে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত ১৬ জন।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি-সমর্থিত সরকারের সদর দফতর হিসেবে ব্যবহৃত আল-মাশিক প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান সমর্থিত হুতি।

ইয়েমেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সুস্থ আছেন প্রধানমন্ত্রীসহ সরকারের অন্যান্য মন্ত্রীরা। তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

এদিকে, এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে হুতি বিদ্রোহীরা। হামলাকে 'পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ' বলে অভিহিত করেছে সৌদি আরব।

এছাড়া, মারিব প্রদেশের বিভিন্ন এলাকা লক্ষ্য করে নয়টি ব্যালিস্টিক মিসাইলসহ রকেট ও ড্রোন হামলা চালায় হুতি বিদ্রোহীরা। তাইজে শহরে হুতি যোদ্ধাদের অবস্থানে দুই দফা বিমান হামলা চালায় সরকারি বাহিনী।

প্রসঙ্গত, ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধে হুতি বিদ্রোহীরা দেশটির রাজধানী সানাসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করছে। সানা থেকে বিতাড়িত হওয়ার পর ইয়েমেন সরকার এডেনে তাদের দফতর পরিচালনা করছে। ইয়েমেন সরকারকে সার্বিক সমর্থন দিচ্ছে প্রতিবেশী সৌদি আরব।

/এএম

সূত্র: www.jamuna.tv

বিশ্ব বিভাগের সব সংবাদ