মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান

মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ প্রকাশিত হয় এ সতর্কবার্তা।

এতে বলা হয়, মধ্যপ্রাচ্যে হুতিদের হামলার ক্রমবর্ধমান ঝুঁকি এবং ইরানের হুমকির কারণে এই পদ্ক্ষেপ। মার্কিন সরকারি কর্মকর্তাদের হামলার লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে ইরানের প্রচেষ্টা চলছে, এমন দাবি করা হয়।

এছাড়া, ফ্লাইট বাতিল, আকাশপথ বন্ধ হওয়া বা ভ্রমণের ক্ষেত্রে অন্যান্য বিঘ্ন ঘটার সম্ভাবনা নিয়েও ভ্রমণকারীদের সতর্ক করা হয়।

/এমএন

সূত্র: www.jamuna.tv

বিশ্ব বিভাগের সব সংবাদ