কুমিল্লায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেলো সাবেক ব্যাংক কর্মকর্তার

কুমিল্লায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় দীপক কুমার সাহা নামের এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নগরীর নজরুল এভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে।

কুমিল্লায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেলো সাবেক ব্যাংক কর্মকর্তার

কুমিল্লায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় দীপক কুমার সাহা নামের এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নগরীর নজরুল এভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দীপক কুমার সাহা বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক এজিএম (সহকারী মহাব্যবস্থাপক)। তিনি নগরীর কান্দিরপাড় এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, রাতে এই কর্মকর্তা হেঁটেই বাড়ি ফিরছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা ব্যাটারিচালিত ইজিবাইক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারাণ তিনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় ইজিবাইকচালককে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এএম

সূত্র: www.jamuna.tv

জাতীয় বিভাগের সব সংবাদ