আসিফ নজরুল
ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলে
এখানে ক্লিক করুন
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মুঠোফোন ছিনতাই হয়েছে।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ধানমন্ডির শুক্রাবাদ থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন।
পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ রাত ৬টা ৩০ মিনিটের দিকের ঘটনা।’
ফেসবুক পোস্টে আরও লেখেন, ‘ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। এর মধ্যে কেউ যদি আমার ফোন নম্বর থেকে কিংবা বা অন্য যেকোনোভাবে মেসেজ পাঠিয়ে টাকা চায়, থ্রেট দেয় বা সন্দেহজনক কিছু লেখে তাহলে সেটা এড়িয়ে যাবেন।’
পরে যোগাযোগ করা হলে ঘটনার বর্ণনা দিয়ে আসিফ নজরুল প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি ধানমন্ডি-২৭ নম্বর থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। রাস্তায় প্রচণ্ড যানজট ছিল। গরমের কারণে তিনি জানালার কাচ খুলে রেখেছিলেন। গাড়ির ভেতরে বসে মুঠোফোনের খুদে বার্তা দেখছিলেন। গাড়ি পুরোনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি আসতেই নীল রঙের টি-শার্ট পরা একটা ছেলে ছোঁ মেরে ফোনটা নিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে তিনি গাড়ি থেকে নামেন, তবে ছেলেটা দৌড়ে পালিয়ে যায়।
আসিফ নজরুল বলেন, ‘আমার অসতর্কতার কারণেই এমনটা হয়েছে। ঘটনার পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তাঁদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আমার বিশ্বাস, ফোনটি উদ্ধার করা যাবে।’
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অপরাধ
থেকে আরও পড়ুন
রাজধানী ঢাকা
আসিফ নজরুল
ছিনতাই

