মোহাম্মদপুরে গুলি ও চাপাতির কোপে বাবা-ছেলে আহত

দুই গ্রুপের মধ্যে বিবাদের জেরে রাজধানীর মোহাম্মদপুরে এক বাবাকে গুলি করে ও তার ছেলেকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে বসিলা সড়কের ময়ূরভিলার সামনে এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুরে গুলি ও চাপাতির কোপে বাবা-ছেলে আহত

দুই গ্রুপের মধ্যে বিবাদের জেরে রাজধানীর মোহাম্মদপুরে এক বাবাকে গুলি করে ও তার ছেলেকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে বসিলা সড়কের ময়ূরভিলার সামনে এ ঘটনা ঘটে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ সুমন আলী এক মাস আগে কেরানীগঞ্জে খুন হওয়া কিশোর ফরহাদের ভগ্নিপতি। তিনি আলু-পেঁয়াজের ব্যবসা করেন। ফাহিম তার ছেলে।

ভুক্তভোগী ফাহিমের দাবি, কিছুদিন আগে তার মামা সুমনের মৃত্যুর ঘটনায় তারা গণমাধ্যমে কথা বলে আর এর জেরে এই হামলার ঘটনা। এ ঘটনায় তারা নিজেদের অনিরাপদ মনে করছেন।

স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা সম্প্রতি গ্রেফতার হওয়া চাঁদাবাজ কাইল্যা বাদলের অনুসারী।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে একাধিক টিম কাজ করছে।

পুলিশ জানিয়েছে– মুন্না, রাব্বি, ইয়ামিনসহ অজ্ঞাত ৫-৬ জন বাবা ও ছেলের ওপর হামলা চালায়।

/এএম

সূত্র: www.jamuna.tv

জাতীয় বিভাগের সব সংবাদ