আইওটি কী ও কীভাবে কাজ করে

ইন্টারনেট অব থিংস বা আইওটি হলো এমন এক প্রযুক্তি নেটওয়ার্ক, যার মাধ্যমে গৃহস্থালি সরঞ্জাম, যানবাহন ও শিল্পকারখানার যন্ত্রপাতি ইন্টারনেটে যুক্ত হয়ে নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান করে। আইওটি ব্যবস্থার কার্যক্রম মূলত কয়েকটি ধাপে সম্পন্ন হয়।

আইওটি কী ও কীভাবে কাজ করে

ইন্টারনেট অব থিংস বা আইওটি হলো এমন এক প্রযুক্তি নেটওয়ার্ক, যার মাধ্যমে গৃহস্থালি সরঞ্জাম, যানবাহন ও শিল্পকারখানার যন্ত্রপাতি ইন্টারনেটে যুক্ত হয়ে নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান করে।

আইওটি ব্যবস্থার কার্যক্রম মূলত কয়েকটি ধাপে সম্পন্ন হয়। প্রথমে সেন্সরের সাহায্যে কোনো বস্তু বা পরিবেশ থেকে তথ্য সংগ্রহ করা হয়। এরপর যোগাযোগপ্রযুক্তির মাধ্যমে সেই তথ্য নির্দিষ্ট যন্ত্র, সার্ভার বা ক্লাউড ব্যবস্থায় পাঠানো হয়। সেখানে তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়। সবশেষে সেই সিদ্ধান্ত অনুযায়ী কোনো যন্ত্রকে নির্দেশ দেওয়া হয় অথবা সংশ্লিষ্ট ব্যক্তিকে সতর্কবার্তা পাঠানো হয়। যেমন মাটির আর্দ্রতা কমে গেলে সেচযন্ত্র নিজে থেকেই চালু হতে পারে।

এই প্রযুক্তি ব্যক্তিগত জীবনের পাশাপাশি বৈশ্বিক শিল্প খাতে বৈপ্লবিক পরিবর্তন আনছে। স্বাস্থ্যসেবায় দূর থেকে রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ, কৃষিতে স্বয়ংক্রিয় সেচব্যবস্থা, স্মার্ট সিটিতে যান চলাচল নিয়ন্ত্রণ এবং শিল্পকারখানায় যন্ত্রপাতির সম্ভাব্য ত্রুটি আগেভাগেই শনাক্ত করতে আইওটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এতে কাজের দক্ষতা বাড়ার পাশাপাশি সময় ও সম্পদের অপচয় অনেকাংশে কমে আসে। সাইবার নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার মতো কিছু প্রযুক্তিগত চ্যালেঞ্জ থাকলেও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ ও দৈনন্দিন জীবনকে সহজ করতে আইওটি বর্তমানে আধুনিক প্রযুক্তির অন্যতম স্তম্ভ হয়ে উঠেছে।

সূত্র: আইবিএম

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

প্রযুক্তি

থেকে আরও পড়ুন

প্রযুক্তি

টেক বার্তা

ইন্টারনেট

সূত্র: Prothom Alo

প্রযুক্তি বিভাগের সব সংবাদ