কুর্দিস্তানের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র খোরমোরে ড্রোন হামলা

ইরাকের কুর্দিস্তানের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র খোরমোরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে, পুরোপুরি বন্ধ হয়ে গেছে উৎপাদন।

কুর্দিস্তানের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র খোরমোরে ড্রোন হামলা

ইরাকের কুর্দিস্তানের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র খোরমোরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে, পুরোপুরি বন্ধ হয়ে গেছে উৎপাদন। বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে অঞ্চলটি।

রোববার (৮ নভেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে গ্যাসক্ষেত্রটির একটি এলপিজি সংরক্ষণ ট্যাংকে ড্রোন আঘাত হানে। মুহূর্তেই বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এ সময়, দ্রুত পুরো স্থাপনায় ছড়িয়ে যায় আগুনের কুণ্ডলী। তাৎক্ষণিকভাবে হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় কোন গোষ্ঠী দায় স্বীকার করেনি।

এই গ্যাসক্ষেত্রে হামলার জেরে, ইরাকের জাতীয় গ্রিডে ২ হাজার ৮০০ মেগাওয়াট কমবে বিদ্যুৎ উৎপাদন।

/এসআর

সূত্র: www.jamuna.tv

বিশ্ব বিভাগের সব সংবাদ